হঠাৎ স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিত, নেপথ্যে কী

২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ PM
তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান স্থগিত

তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান স্থগিত © ফাইল ছবি

ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল আজ। গতকাল গায়েহলুদ ও মেহেদির আয়োজন হয়ে গেছে। স্মৃতিদের সাংলির পারিবারিক ফার্মহাউসে মহা ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। তবে হঠাৎ বিয়ের আয়োজন স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কনে বিদায়ের দিনে সকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। তাঁকে দ্রুত সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা।

ভারতে আবারও ক্রিকেট ও বলিউড তারকার প্রেমের পূর্ণতা পাওয়ার দিন হতে পারত আজ। স্মৃতি মান্ধানার সঙ্গে বলিউডের প্লেব্যাক সিঙ্গার পলাশ মুচ্ছালের পাঁচ বছরের প্রেম বিয়েতে রূপ নিতে চলেছিল। এরই মধ্যে হঠাৎ স্মৃতির বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত করা হয়েছে। বিয়ের আয়োজন ফেলে স্মৃতি ও পলাশ উভয়েই ছুটে গেছেন হাসপাতালে।

তুহিন মিশ্রা আরও জানান, শ্রীনিবাস মান্ধানাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত রাখবেন বলে ঠিক করেছেন স্মৃতি। বিয়ের নতুন দিন-তারিখ নির্ধারিত হলে জানিয়ে দেওয়া হবে।

দুদিন আগে ভারতের মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ২২ গজের ভেতর হাঁটু গেড়ে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেন পলাশ। সেই মুহূর্ত ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জীবন যে কতটা অনিশ্চিত, তা আবারও প্রমাণিত হলো এ ঘটনার মধ্য দিয়ে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9