বিপিএলে নতুন গন্তব্যে তামিম!

০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫০ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। আসন্ন বিপিএলকে সামনে রেখে একটি শক্তিশালী দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন করে তানজিদ হাসান তামিমকে দলে ভেড়াচ্ছে রাজশাহী। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। এর আগে দলটি ‘রাজশাহী স্টার্স’ নামে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে টুর্নামেন্টে অংশ নেবে তারা।

এদিকে মালিকানা পাওয়ার পরপরই নতুন কোচ নিয়োগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএল মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে হান্নান সরকার দায়িত্ব পালন করবেন। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট।

ইতিমধ্যেই নিজেদের গুছিয়ে নিচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী। দল গঠনে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। এর মধ্যে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত বলে জানায় সূত্র।

জানা গেছে, একজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গেও আলোচনায় দলটি। প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও কোচিং স্টাফে আরও কয়েকজন দেশি কোচকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এদিকে রাজশাহীর পাশাপাশি বিপিএলের আগামী পাঁচ মৌসুমের জন্য রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। যেখানে রংপুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে টগি স্পোর্টস। 

এ ছাড়া ঢাকার মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)–এর হাতে। একইসঙ্গে চট্টগ্রামের দল পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।

ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9