বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য নাম যা হতে পারে

০৫ নভেম্বর ২০২৫, ০১:০৩ AM
বিপিএল ট্রপি

বিপিএল ট্রপি © সংগৃহীত

প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে যায় এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, মাইন্ড ট্রি লিমিটেড ও বাংলা মার্ক লিমিটেড। আগ্রহী ১১ প্রতিষ্ঠানের তিনটি বাদ পড়ায় ৫ ফ্র্যাঞ্চাইজির জন্য শেষ পর্যন্ত টিকে যায় আটটি প্রতিষ্ঠান। সেখান থেকেও বাদ পড়েছে তিনটি।

শেষ পর্যন্ত অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে বিপিএলের আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টগি স্পোর্টস আগের মতোই রংপুরের মালিকানা পেয়েছে। পুরনোদের মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান।

এসকিউ স্পোর্টস শর্ত পূরণ করতে না পারায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। এ ছাড়া রাজশাহীর মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপ। নতুন পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে সঙ্গে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের আগামী আসর। যার ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

কদিন আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটা এখনো জানায়নি তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে।

যদিও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য নাম জানতে পেরেছে ক্রিকফ্রেঞ্জি। লম্বা সময় ধরে রাইডার্স নাম যুক্ত করে খেলা রংপুর আগামী আসরেও একই নামে খেলবে। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসও থাকছে একই নামে। তবে বদলে যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের নাম। জানা গেছে সিলেট ইউনাইটেড, রাজশাহী স্টারস নামে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবে। চট্টগ্রামের নাম হতে পারে চিটাগং বুলস।

ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9