আবারও ব্যর্থ তাওহীদ হৃদয়

২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৬ PM
আউট হওয়ার ড্রেসিংরুমে ফিরছেন তাওহীদ হৃদয়

আউট হওয়ার ড্রেসিংরুমে ফিরছেন তাওহীদ হৃদয় © সংগৃহীত

তাওহীদ হৃদয়ও ব্যাট হাতে ব্যর্থ। রোমারিও শেফার্ডের বলে জেইডেন সিলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ১৪ বলে ১২ রান এসেছিল তার ব্যাটে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান।

রান তাড়ায় নেমে সাবধানী শুরু পেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। এর মধ্যেই একবার জীবন পান সাইফ। জেসন হোল্ডারের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ তুলেছিলেন, কিন্তু পয়েন্ট থেকে পেছনে দৌড়ে বলের নিচে ঠিকভাবে পৌঁছাতে পারেননি ব্র্যান্ডন কিং। অবশ্য জীবন পেয়েও বেশিদূর যেতে পারেননি সাইফ; হোল্ডারের পরের স্পেলে তিনিই ফেরান এই ওপেনারকে, ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। ৫ রান করে ফেরেন সাইফ।

সাইফের বিদায়ে শুরুর ধাক্কা সামলে নেন তামিম-লিটন জুটি। পরে অবশ্য রোমারিও শেফার্ডের ভালো লেন্থের বলটি লাইন ছেড়ে খেলতে গিয়ে টপ-এজ করেন লিটন দাস। সহজ সুযোগটি পেয়েছিলেন মিড-উইকেটের কাছে থাকা শেরফানে রাদারফোর্ড, সময়ও ছিল হাতে যথেষ্ট, কিন্তু শেষ পর্যন্ত ক্যাচটি হাতছাড়া করেন তিনি। তবে সেই জীবন পেয়ে লিটন বেশিদূর যেতে পারেননি, আকিল হোসেনের ডেলিভারিতে বোল্ড হয়ে ১৭ বলে ২৩ রান করে ফেরেন।

মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬
কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া নিয়ে কঠোর বার্…
  • ২৪ অক্টোবর ২০২৬