বোল্ড হয়ে ফিরলেন লিটন

২৯ অক্টোবর ২০২৫, ০৯:০১ PM
বোল্ড আউট হয়ে মাথা নিচু করে আছেন লিটন দাস

বোল্ড আউট হয়ে মাথা নিচু করে আছেন লিটন দাস © সংগৃহীত

রোমারিও শেফার্ডের ভালো লেন্থের বলটি লাইন ছেড়ে খেলতে গিয়ে টপ-এজ করেন লিটন দাস। সহজ সুযোগটি পেয়েছিলেন মিড-উইকেটের কাছে থাকা শেরফানে রাদারফোর্ড, সময়ও ছিল হাতে যথেষ্ট, কিন্তু শেষ পর্যন্ত ক্যাচটি হাতছাড়া করেন তিনি। তবে সেই জীবন পেয়ে লিটন বেশিদূর যেতে পারেননি, আকিল হোসেনের ডেলিভারিতে বোল্ড হয়ে ১৭ বলে ২৩ রান করে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান।

অবশ্য রান তাড়ায় নেমে সাবধানী শুরু পেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। এর মধ্যেই একবার জীবন পান সাইফ। জেসন হোল্ডারের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ তুলেছিলেন, কিন্তু পয়েন্ট থেকে পেছনে দৌড়ে বলের নিচে ঠিকভাবে পৌঁছাতে পারেননি ব্র্যান্ডন কিং। অবশ্য জীবন পেয়েও বেশিদূর যেতে পারেননি সাইফ; হোল্ডারের পরের স্পেলে তিনিই ফেরান এই ওপেনারকে, ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। ৫ রান করে ফেরেন সাইফ।

ট্যাগ: বোল্ড
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬