ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

এশিয়া কাপে আজ বাঁচামরার ম্যাচ বাংলাদেশের। সুপার ফোরে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে জিততেই হবে টাইগারদের। আর হেরে গেলে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে।

‘ডু অর ডাই’ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাঁচামরার লড়াইয়ে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে খেলা পারভেজ ইমন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান বাদ পড়েছেন। তাদের জায়গায় সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।

 

 

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9