ফের বৃষ্টি, আবার খেলা বন্ধ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ PM
এবার ফের বৃষ্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে

এবার ফের বৃষ্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে © টিডিসি ফটো

আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ম্যাচ। এরপর আবারও শুরু হয় বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের খেলা। সে সময়ে অবশ্য কোনো ওভার কমানো হয়নি। এবার ফের বৃষ্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রাকৃতিক এই নিয়ামকের কারণে ফের বন্ধ খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৯টা ৪২ মিনিট) ১৮ দশমিক ২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৪ রান। জাকের ২০ এবং সোহান ২২ রানে ক্রিজে আছেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। তবে প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।

এরপর ব্যাটিংয়ে নেমে মোটেই আত্মবিশ্বাস মনোভাবে ছিলেন না তাওহীদ হৃদয়। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না তার। শেষমেশ বড় শট খেলতে গিয়ে থামে তার মন্থর ইনিংস। প্রিঙ্গলের বলে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (৯)।

তবে আজ একদমই ভিন্ন মেজাজে ছিলেন লিটন দাস। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। আজও অপরাজিত থাকলে হতেন বাংলাদেশের প্রথম ব্যাটার, যিনি দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে তিনবার ব্যাট করে তিনবারই নটআউট।

কিন্তু ইতিহাস লেখা হয়নি উইকেটকিপার এই ব্যাটারের। কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক ও’ডাউডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করেন ৭৩ রান। 

আউট হওয়ার আগে অবশ্য লাল-সবুজের জার্সিতে গড়ে ফেলেন নতুন এক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ফিফটি মালিক টাইগার দলপতি। 

এই ফিফটিতে লিটনের মোট হাফ-সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১৪টি, যা একটি নতুন মাইলফলক। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, সাবেক এই অধিনায়কের ফিফটির সংখ্যা ১৩টি।

লিটনের পর শামীম পাটোয়ারীও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে ১৯ বলে ২১ রান এসেছে।

ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬