তাসকিনের জোড়া আঘাত

৩০ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আক্রমণে এসে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন। এবার তার হাত ধরেই এলো দ্বিতীয় সাফল্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ডাচদের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। ক্রিজে এসেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

অষ্টম ওভারে বোলিংয়ে ফিরেই প্রথম বলে ফের তাসকিনের উইকেট। এবার তার শিকার ওপেনার বিক্রমজিৎ সিং।

অফ স্টাম্পের বাইরে করা তাসকিনের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে ক্যাচ দেন বিক্রমজিৎ। পারভেজ হোসেন ইমন সেই ক্যাচটি লুফে নিলে দ্বিতীয়বারের মতো সাফল্য আসে তাসকিনের হাতে। ১১ বলে মাত্র ৪ রান করে ফেরেন ডাচ এই ব্যাটার।

এর আগে, টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চে দুই স্পিনার আর তিন পেসারে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।

 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬