দর্শকদের জন্য বিসিবির একগুচ্ছ নির্দেশনা

২৯ আগস্ট ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৭:০৮ PM
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম © টিডিসি

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি আরও চাঙ্গা করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে পুরো সিরিজটি।

সিরিজের প্রথম ম্যাচটি শনিবার (৩০ আগস্ট) মাঠে গড়াবে। বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর, একই ভেন্যুতে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

এদিকে এই সিরিজ ঘিরে মাঠে খেলা উপভোগ করতে আসা দর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

খেলার দিন স্টেডিয়ামে প্রবেশের শর্তাবলী:

১। বিসিবির নিয়মকানুন এবং স্পনসরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা (compliance) মেনে চলতে হবে।

২। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ: 
* আগ্নেয়াস্ত্র, *লেজার পয়েন্টার, *ফ্লেয়ার, *বিস্ফোরক, *আতশবাজি, *ম্যাচ/লাইটার, *সিগারেট, *ভিডিও ক্যামেরা, *পেশাদার স্টিল ক্যামেরা, *লাঠিসহ পতাকা, *ভুভুজেলা, *আয়না, *ছুরি, *ক্যান, *ক্যাপ বা কর্কযুক্ত সব ধরণের বোতল, *কাচের বোতল, *বাঁশি, এবং অন্য যেকোনো জিনিস, যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক/ হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।

৩। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনও ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়।

৪। দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যলারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শকসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শক কে প্রবেশে বাধা দেওয়া ও গ্যলারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে।

৫। বাইরের থেকে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানীয়সহ দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে না।

৬। স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোন প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ ।

৭। ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোন প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষী কে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।

৮। স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরণের বাজি নিষিদ্ধ ও আইনত দন্ডনিয় অপরাধ বলে গণ্য।

৯। বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।

১০। স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা।

১১। প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদ যোগ্য অপরাধ বলে গণ্য হবে।

১২।  কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোন কিছুর মাধ্যমে, জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা এবং / অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনও ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শক সহ) অপমান, ভয় দেখানো / হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতিয়মান হয়, এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে করা হবে।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9