সভাপতির পদ থেকে ফারুককে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

১৩ আগস্ট ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:৩২ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ফারুক আহমেদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ফারুক আহমেদ © সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ড সভাপতি হিসেবে যাত্রাটা ভালো হয়নি সাবেক এই অধিনায়কের। ফলে, চলতি বছরের মে মাসে ফারুকের স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। যদিও সে সময় এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মহিউদ্দীন’ অনুষ্ঠানে বিসিবি থেকে ফারুককে সরানোর ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘ফারুককে (ভাই) তো আমরাই ক্রিকেটে এনেছিলাম। ক্রিকেটের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই তাকে দায়িত্বটা দেওয়া হয়। এনএসসির কোটায় তাকে পরিচালক করা হয়েছিল, পরে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে আরও ৯ জন ডিরেক্টর আছেন। এর মাঝে ৮ জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন; গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন না এবং গত বিপিএল আয়োজন করতে গিয়ে কী হয়েছে, সেটা আপনারা দেখেছেন।’

ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, ‘বিপিএল নিয়ে মন্ত্রণালয় থেকে একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট তাকে সরানোর ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে রাজশাহী ও চট্টগ্রামের যে দল (ফ্র্যাঞ্চাইজি) দেওয়া হচ্ছে, তারা টিম পরিচালনার মতো দক্ষ নয়। দিনশেষে সেটাই হয়েছে। তারা দেশি ও বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারেনি। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। এগুলোকে কি আপনি ব্যর্থতা বলবেন না?’

সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের যে ক্রমাগত অবনতি এবং আমি দেখেছি যে ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হয়ে আসা যায়, সেজন্য ক্লাব কীভাবে নেওয়া যায় (পক্ষে) এবং বিজনেসের দিকেই তার আগ্রহটা বেশি দেখা গেছে। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন উইথড্র করতে পারে। আমরা সেটাই করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬