‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পিসিবি

০২ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৫:২৮ PM
‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দল

‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দল © সংগৃহীত

যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা খেলছেন। তবে এই দলের বিপক্ষে ম্যাচ দুই দফায় বর্জন করেছে ভারত লিজেন্ডস, যা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।

এ ঘটনায় ভবিষ্যতে কোনো ব্যক্তিমালিকানাধীন লিগে পাকিস্তানের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এ নিয়ে এক প্রতিবেদনে টেলিকম এশিয়া স্পোর্ট জানিয়েছে, চলমান এই আসরকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল, যা ভালোভাবে নেয়নি পিসিবি। ফলে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

টেলিকম এশিয়া এ-ও বলেছে, 'বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় আসরে দুবার ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো দেশের মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করছেন উচ্চপর্যায়ের কর্মকর্তারা।'

এ প্রসঙ্গে পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, 'সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির এবং সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ এবং আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।'

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬