এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন

২৬ জুলাই ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:২৫ PM
এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে © সংগৃহীত ছবি

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেই সভায় এশিয়া কাপের ভেন্যু ও সূচি নিয়ে আলোচনা হলেও তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে আজ শনিবার (২৬ জুলাই) এসিসি সভাপতি মহসিন নাকভি চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেন।

এসিসি সভাপতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই আনুষ্ঠানিকভাবে এবারের এশিয়া কাপের সময় সূচি ঘোষণা করেছে এসিসি। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ট্যাগ: ক্রিকেট
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬