তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৬ জুলাই ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৮ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে বড় জয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী। 

বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেও আলোচনায় একাদশ। এর মূল কারণ, গেল ম্যাচেও ব্যর্থ ছিলেন টাইগার ওপেনাররা। তাই গুঞ্জন উঠেছে টপ-অর্ডারে পরিবর্তনের। তবে টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, সেই সম্ভাবনা খুবই কম। দুই ওপেনারকেই সময় দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬