১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

১৬ জুলাই ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ক্রিকেট ম্যাচ

ক্রিকেট ম্যাচ © সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। ১২–২৯ জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ছেলে ও মেয়েদের বিভাগে ক্রিকেট ইভেন্ট হবে। এরপর ১৯ (নারী) ও ২৯ জুলাই (পুরুষ) পদক জয়ের লড়াই অনুষ্ঠিত হবে।

আসন্ন অলিম্পিক গেমসের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। যেখানে দীর্ঘ ১২৮ বছর অলিম্পিকের সূচিতে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে, প্যারিসে ১৯০০ সালের অভিষেক অলিম্পিকে প্রথমবার এই ইভেন্টটি ছিল। যেখানে ফ্রান্সকে হারিয়ে গ্রেট ব্রিটেন স্বর্ণ জিতেছিল। প্রথম অলিম্পিকে কেবল এই দুই দলই অংশ নিয়েছিল।

ক্রিকেটে ছেলে ও মেয়েদের উভয় বিভাগের ৬টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলের স্কোয়াড ১৫ সদস্য বিশিষ্ট হবে। পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচিতে বেশিরভাগ দিনই দুটি ক্রিকেট ম্যাচ থাকতে পারে। স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সেসব ম্যাচ গড়াবে। 

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় নতুন পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেট ছাড়া বাকিগুলো হল: বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও ল্যাক্রোস। 

অবশ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কোন কোন ক্রিকেট দল অংশ নেবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬