ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৩ জুলাই ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ আর তিন ম্যাচ ওয়ানডের সিরিজে ২–১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়েই শুরুটা করেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

ডাম্বুলায় দ্বিতীয় টি–টোয়েন্টিতেও টস জিতেছে শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দলটির অধিনায়ক চারিত আসালাঙ্কা। ফলে, প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশকে আগে ব্যাট করতে নামতে হবে।

এদিকে সিরিজে টিকে থাকার লড়াইয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসানের সঙ্গে মোহাম্মদ নাঈমও আজ নেই। তাদের জায়গায় জাকের আলি, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান একাদশে ঢুকেছেন।

এদিকে লঙ্কানদের একাদশে কোন পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, জাকের আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬