বাংলাদেশের বিপক্ষে দুই দেশের হয়ে অভিষেক—অবশেষে অবসর

১২ জুলাই ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM
পিটার মুর

পিটার মুর © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা ব্যাটার পিটার মুর। দু’দেশের হয়ে টেস্ট খেলে রেকর্ড বইয়েও নাম তুলেছেন তিনি। দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা ১৭ জন ক্রিকেটারের একজন তিনি।

১৯৯১ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্ম মুরের। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু তার। দুই বছর পর রোডেশিয়ানদের জার্সিতে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক মুরের। এরপর দেশটির জার্সিতে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সবশেষ ২০১৯ সালের অক্টোবরে জিম্বাবুয়ের হয়ে খেলেন মুর।

এদিকে দাদি আয়ারল্যান্ডের নাগরিক হওয়ার সুবাদে আইরিশ পাসপোর্ট থাকায় সেখানে পাড়ি জমান মুর। দেশটির জাতীয় দলে খেলার লক্ষ্যে বেশ কয়েক বছর ক্লাব ক্রিকেটেও খেলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে আইরিশ জাতীয় দলে হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। পরের বছরের এপ্রিলে বাংলাদেশের মাটিতে টেস্ট দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক মুরের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট খেলেন তিনি। 

এদিকে আয়ারল্যান্ডের হয়ে সাতটি টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাননি ৩৪ বছর বয়সী মুর। সব মিলিয়ে ১৫ টেস্টে ৬ হাফ-সেঞ্চুরিতে ২৫ দশমিক ৩১ গড়ে ৭৩৪ রান করেছেন মুর। এছাড়া ওয়ানডেতে ৮২৭ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৪ রান করেছেন এই ব্যাটার।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬