শান্তর ডাক, শুরুতেই বিপদে বাংলাদেশ

০৮ জুলাই ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:১১ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৬ বলের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম এবং তিনে নামা নাজমুল শান্ত। 

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন তামিম। দুর্দান্ত এক ইয়র্কারে এই ওপেনারের (১৩ বলে ১৭) স্ট্যাম্প গুঁড়িয়ে দেন আসিথা ফার্নান্দো।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ শান্ত-ও। ডাক খেয়ে বিপদ আরও বাড়ান টপ-অর্ডার এই ব্যাটার। দুশমন্ত চামিরার বলে স্ট্যাম্প বাঁচাতে পারেননি তিনি। তার বিদায়ে ২০ রান তুলতেই দুই উইকেট হারায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেটে ৪৭। ইমন ২১ এবং হৃদয় ৫ রানে ক্রিজে আছেন।

এর আগে, পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন ১-১ সমতায়। ফলে, আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬