চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

০৮ জুলাই ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে ঢাকায় আসবে পাকিস্তান। আসন্ন এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে ঢাকায় আসবে পাকিস্তান। আসন্ন এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি দ্য গ্রিন ম্যানরা। এছাড়া শাদাব খান এবং হারিস রউফদের মত তারকারাও আসছেন না বাংলাদেশ সফরে।

এদিকে কয়েকদিন আগেই আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। চারদিন পর (২০ জুলাই) গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২২ এবং ২৪ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে, পাকিস্তানের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9