শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের চ্যালেঞ্জ

০৭ জুলাই ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১০:২৫ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার (৮ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

লঙ্কানদের কাছে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। সেদিন অবিশ্বাস্য ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের দারুণ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

টাইগারদের ওয়ানডে ইতিহাসে পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচের সিরিজ জিতেছে তারা। সেটিও ২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। যদিও ২০১৩ এবং ২০১৭ সালে দু’বার লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। ওই দুটি সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সবশেষ ২০১৯ সালে লঙ্কানদের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

তবে এবার হোয়াইটওয়াশের চিন্তা নেই বাংলাদেশের। অবশ্য ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের। এক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে শেষ দুই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারে লাল-সবুজেরা। ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে তাদের বিপক্ষে ওই দুটি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শান্ত-তাসকিনরা। 

সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে বাংলাদেশ দুটি এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজ জিতে। বাকি দুটি সিরিজ সমতায় শেষ হয়। 

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। এছাড়া ৪৪টিতে হার ও দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬