বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

০৭ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৯ PM
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়ে সীমিত সংস্করণে নামার আশা করা অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই দলে ঠাঁই হয়নি। পেসার মাথিশা পাথিরানাও স্কোয়াডে জায়গা পাননি।

সোমবার (৭ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে এই ফরম্যাটের নিয়মিত ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন। তবে ম্যাথিউস না থাকলেও আরেক অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল স্কোয়াডে আছেন।

বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার কুশল পেরেরাও ডাক পেয়েছেন। ধারাবাহিকতার অভাবে ভোগা ব্যাটার আবিস্কা ফার্নেন্দোও রয়েছেন। এছাড়া পেস আক্রমণে দুই ব্যতিক্রমী অ্যাকশনের ইশান মালিঙ্গা, নুয়ান তুশারা দুজনকেই রাখা হয়েছে।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দল দুটি। এছাড়া ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোতে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথা আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নেন্দো, দাসুন শানাকা, দুনিত ভাল্লালেগে, ওয়েনন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফার্নেন্দো, ইশান মালিঙ্গা।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬