অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন শান্ত

২৩ জুন ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০২:১৯ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচ সিরিজের পরই টেস্ট দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এদিকে সোমবার (২৩ জুন) কলোম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত।

সেখানে অধিনায়কত্ব ছাড়া নিয়ে শান্তর মন্তব্য, 'আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ, দুদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।' 

ভালো পারফর্ম করেই অনেকে অবসর নেয় কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তর ক্ষেত্রেও কী এমনটাই হবে প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’

তিনি যোগ করেন, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’ 

শান্ত আরও বলেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9