টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে ২৮২ রান দরকার প্রোটিয়াদের, পারবেন কি?

১৩ জুন ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
শিরোপা জিততে ২৮২ রান দরকার প্রোটিয়াদের

শিরোপা জিততে ২৮২ রান দরকার প্রোটিয়াদের © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা প্রায়ই বড় ম্যাচে খেলোয়াড়দের মধ্যে অতি স্নায়ুচাপ এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। ম্যাচ যত গুরুত্বপূর্ণ হয়, ততই তাদের পারফরম্যান্সে ঘাটতি দেখা দেয়। ক্রিকেটের পবিত্র ভূমিখ্যাত লর্ডসে প্রোটিয়াদের স্নায়ুর পরীক্ষা শুরু হয়েছে। শেষপর্যন্ত কি তারা পারবেন?

লর্ডসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছেন বোলাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেখানে ব্যাটে-বলের ভারসাম্য লড়াই দেখতে চেয়েছেন ভক্ত-সমর্থকেরা, সেই পিচ ব্যাটারদের জন্য এখন বধ্যভূমি। রান করতে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে।

অস্ট্রেলিয়া একাধিকবার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলেও দক্ষিণ আফ্রিকার ক্যাবিনেট ট্রফির জন্য হাহাকার করছে। ১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ই প্রোটিয়াদের একমাত্র মেজর শিরোপা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কাছাকাছি গিয়েও প্রোটিয়াদের স্বপ্নভঙ্গ হয়েছে। বছর না ঘুরতেই এবার লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৮১ রান।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৪৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তাদের নামের পাশে তখন ৪০ ওভার। লিডসহ অজিদের রান তখন ২১৮। আর তৃতীয় দিনের সকালে দ্রুতই আরও এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪৩তম ওভারের চতুর্থ বলে নাথান লায়নকে এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। রিভিউ নিয়েও বাঁতে পারেননি লায়ন (২)।

লায়নের বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৪২.৪ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান। প্রত্যেকটা রান যখন মূল্যবান, তখন ধৈর্যের পরিচয় দিয়েছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি স্টার্ক তুলে নিয়েছেন ১৩১ বলে। দশম উইকেটে ১৩৫ বলে ৫৯ রানের জুটি গড়েন স্টার্ক-হ্যাজলউড। ৬৫তম ওভারের শেষ বলে হ্যাজলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন এইডেন মার্করাম। ৫৩ বল খেলে ১৭ রান করেন হ্যাজলউড। ৬৫ ওভারে অস্ট্রেলিয়া ২০৭ রানে অলআউট হলে লিডসহ তাদের স্কোর হয়ে যায় ২৮১ রান। ১৩৬ বলে ৫ চারে ৫৮ রান করে অপরাজিত থাকেন স্টার্ক।

২০২৩-২৫ চক্রের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়া বোলারদের তোপে শুরুর ধাক্কা সামলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে ছিল ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধসে ২১২ রানে গুটিয়ে যায় অজিরা। ৫ উইকেট নিয়ে কাগিসো রাবাদা ভাঙেন অ্যালান ডোনাল্ডের রেকর্ড। রাবাদার জবাব এরপর দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ২৬ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কামিন্স। তাঁর আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট প্রোটিয়ারা।

বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো টেস্ট হারেনি। এর আগের ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে দলটি। এক ম্যাচ ড্র করেছে। দলপতি হিসেবে ১০ নম্বর টেস্টেও অপরাজিত থাকতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। অজি বোলারদের তোপ সামলে ২৮২ রানের পাহাড় টপকাতে এখন প্রোটিয়াদের।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9