বাগ্‌বিতণ্ডা-হাতাহাতি, বাংলাদেশের ব্যাটারের হেলমেট ধরে টান দিলেন আফ্রিকার বোলার

২৮ মে ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৫:৫১ PM
রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি

রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি © ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসের ১০৪তম ওভারের ঘটনা। দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনতুলির করা প্রথম ডেলিভারিতেই ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে তেড়ে যান এনতুলি, ধাক্কাও দেন। বিপরীতে তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের পেসার রিপন।

কিন্তু বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টানাটানি করেন এনতুলি। আবারও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিপন। পরে প্রোটিয়া কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে অবশ্য এই দুই ক্রিকেটারের মধ্যে এক দফা হাতাহাতি হয়ে যায়।

হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের মধ্যকার দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে অনাকাক্ষিত এই ঘটনা ঘটেছে। ম্যাচ রেফারি সেলিম শাহেদ বিষয়টি নজরে এনেছেন। গণমাধ্যমে তার ভাষ্য, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই তাই কী হবে, বলা যাচ্ছে না।’

ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও দুজনেরই এই ঘটনায় শাস্তি হতে পারে। তবে সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেওয়া হবে বা কার্যকর হবে, তা বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে বলে জানান সেলিম শাহেদ।

উল্লেখ্য, এই ম্যাচটিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এনতুলিই শেষমেশ রিপনের উইকেটটি শিকার করেছেন। স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬