‘প্রীতি জিনতা বিয়ে করেননি বলেই কি ম্যাক্সওয়েল ব্যর্থ’, জবাবে যা বললেন প্রীতি

১৪ মে ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৮:৫৩ PM
গ্লেন ম্যাক্সওয়েল-প্রীতি জিন্তা

গ্লেন ম্যাক্সওয়েল-প্রীতি জিন্তা © সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। ১১ ম্যাচে ৭ জয়ে টেবিলের তিনে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দলের সফলতার মধ্যেও নিজের ছায়া হয়েই পাঞ্জাবে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ব্যর্থতার বৃত্ত থেকে কোনভাবেই বের হতে পারছেন না। অজি অলরাউন্ডারের এমন দুর্বিষ পারফরম্যান্সের কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তারও দায় দেখছেন নেটিজেনরা।

আইপিএলের সবশেষ নিলামে ৪ কোটি ২০ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে কিনেছিল পাঞ্জাব। কিন্তু নিজের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছেন না তিনি। ব্যর্থতার ধারাবাহিকতা জিইয়ে রেখে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন এই অলরাউন্ডার। এমন পরিস্থিতিতে প্রীতির দায় দেখছেন দলটির সমর্থকরা। অজি এই ক্রিকেটারের সঙ্গে বলিউড কুইনের বিয়ের প্রসঙ্গও উঠে এসেছে। এ নিয়েই মূলত ক্ষুব্ধ প্রীতি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে একজন লিখেছেন, ‘ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি ও আপনার দলের হয়ে ভালো খেলছে না?’ মন্তব্যটি অনেকেই শেয়ার করেছেন। মূলত মজার ছলেই হয়তো নেটিজেনদের কেউ কেউ বিষয়টি লিখেছিলেন। কিন্তু সেটা ভালোভাবে নেননি প্রীতি। পাল্টা জবাবও দিয়েছেন তিনি।

জবাবে প্রীতি লিখেছেন, ‘আপনি কি বিভিন্ন দলের পুরুষ মালিকদেরও এই প্রশ্ন করেন? না কি, এটা শুধুই নারীদের জন্য? ক্রিকেটে আসার আগে আমি জানতাম না, কর্পোরেট মাধ্যমে নারীদের কাজ করা কতটা কঠিন। আমি নিশ্চিত, আপনি হয়তো মজা করেই এই প্রশ্ন করেছেন। কিন্তু আমি আপনাকে বলব, নিজের প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ, এই কথাটা ভালো নয়। আমার মনে হয়, ১৮ বছর ধরে আইপিএলে এত পরিশ্রম করে আমি কিছুটা হলেও সম্মান অর্জন করেছি। সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।’

আইপিএলে ম্যাক্সওয়েল-পাঞ্জাবের সম্পর্ক বেশ পুরোনো। সবশেষ ২০১৪ সালে যেবার পাঞ্জাব খেলেছিল, সেবারও এই দলে খেলেছিলেন ম্যাক্সওয়েল। পাঞ্জাবের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। ১ হাজার ৩৪২ রানের সঙ্গে তার নামের পাশে ১৭টি উইকেটও রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই ম্যাক্সি। ৭ ম্যাচে ৪৮ রানের সঙ্গে ৪টি উইকেট শিকার করেছেন। মাত্র ৮ গড়ে স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৯৫। এর মধ্যে একটি ম্যাচেই তার ব্যাট থেকে ৩০ রান এসেছে।

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬