লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন নাসির

১৪ মে ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৬ PM
নাসির-লিটন

নাসির-লিটন © সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি। লিটনকে নিয়ে বেশ আশাবাদী ক্রিকেট-ভক্তরা। তার এক সময়ের সতীর্থ নাসির হোসেনও ব্যতিক্রম না।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ নিয়ে নাসির হোসেন বলেন, ‘যদি নিজের খেলাটা খেলে, তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও (লিটন) যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে ওর।’ 

এদিকে লিটনের ডেপুটি শেখ মেহেদীকে নিয়েও বেশ আশাবাদী নাসির । তবে দীর্ঘ সময়ের জন্য তাকে এই পদে দেখতে চান নাসির। 

তার ভাষ্যমতে, ‘শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয়, যদি ক্যাপ্টেন্সি আমি জানি না,  ভাইস ক্যাপ্টেন হয়েছে। আমার কাছে মনে হয়, যদি দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে একটা বা দুটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয়, যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।’ 

ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে নাসিরের মন্তব্য, ‘ইন্ডিয়ার একটা স্কুলেরও যে সুযোগ-সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটি নেই। সে অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে, তবে আরও ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারতো আশা করি, সব সময় যেন ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনুক।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬