অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

০৯ মে ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৪:৩৬ PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । এই ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।

এর আগে, ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি প্রথম ইনিংস চলাকালেই বাতিল করে দেওয়া হয়। শুরুতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হলেও নিরাপত্তার শঙ্কায় ১০ মিনিটের মাথায় তা পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়। বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার সকালে আইপিএলের ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেনে দিল্লিতে যাত্রা করেন দুই দলের খেলোয়াড় ও স্টাফরা।

বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে, এর মধ্যে ধর্মশালার বাতিল হওয়া ম্যাচটিও রয়েছে। গ্রুপ পর্বে এখনও ১২টি ম্যাচ বাকি রয়েছে; এর মধ্যে হায়দ্রাবাদ ও আহমেদাবাদে তিনটি, বেঙ্গালুরু ও লখনৌতে দুটি এবং দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে একটি করে ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছাড়া  হায়দ্রাবাদ ও কলকাতায় প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950