জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

২৮ আগস্ট ২০২৬, ১১:৫৬ PM
জিয়াউর রহমান ফাউন্ডেশনের লোগো

জিয়াউর রহমান ফাউন্ডেশনের লোগো © সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে বিভিন্ন পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে। এতে চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক ও কৃষিবিদরা রয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. এস এম রাকিবুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অধ্যাপক ড. মো. আল মাহমুদউদ্দীন আলোকেশানী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ মো. শফিউল আলম দিদার, অধ্যাপক মো. লুৎফুর রহমান, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী কাজী আবদুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদ।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেজাউর রহমান চৌধুরী (সুমন), অধ্যাপক ড. মো. আবু জাফর খান, ডা. ড. এম আর হাসান, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. মো. আকিফুল ইসলাম, ডা. সাইদ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অ্যাডভোকেট আশরাফুল জালাল খান মনন, কৃষিবিদ তানজিয়ার আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট মনিরুল হাসান খান, ডা. জাহানারা লাইজু, প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল, ডা. তানজিম কুবায়্যাত অফিক, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রনি, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. আমিরুল ইসলাম পাটোয়ারী এবং প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত এ কমিটি উদযাপন কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬