নাহিদ ইসলাম

‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে’

২০ আগস্ট ২০২৬, ০১:০০ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে- তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা মুখে এই কথা বলছে। কিন্তু তারা প্রত্যেকটা কাজ করছে আগের ধারাবাহিকতায়। আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। নতুন কিছু না। ফলে রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে, এই সরকার আসলে মুখে জুলাই সনদ গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরোনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখছে। 

তিনি বলেন, আজ জাতীয় সংসদ কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে এবং এই যেই নির্বাচনে সরকারি দল ও বিরোধী দলের জোট থেকে প্রার্থী রয়েছে। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে, নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যে ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সে অনুযায়ী নির্বাচনটা হবে। কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়ে আমরা অংশ নিয়েছি। কারণ আমরা কোন অপ্রতিদ্বন্দীভাবে প্রতিযোগিতা ছাড়া নির্বাচন চাইনি। সরকার দল যেন এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত না করে। আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করছি। 

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও তাদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9