ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী

১২ জুলাই ২০২৬, ০৯:২৩ AM
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো © সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত এবং ১০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, মিরসরাই ট্র্যাজেডির মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

শনিবার (১২ জুলাই) মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে পারলে নিরাপদ সড়ক নিশ্চিত হওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও সুশৃঙ্খল নাগরিক গড়ে তোলা সম্ভব। তবে এ বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অভাবে প্রতিবছরই বহু শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে।

বিবৃতিতে ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটির কথাও স্মরণ করা হয়। ওইদিন শিক্ষার্থী বহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হন। দেশের ইতিহাসে একক সড়ক দুর্ঘটনায় এটি অন্যতম ভয়াবহ প্রাণহানির ঘটনা হলেও এরপরও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ পর্যাপ্তভাবে বাস্তবায়িত হয়নি বলে দাবি সংগঠনটির।

সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৫৭টি দুর্ঘটনায় ৫৭ জন শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় নিহত হন ৪৭ জন এবং আহত হন ১১ জন। মার্চে ৫৯টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬৭ জন, আহত হন একজন। এপ্রিলে ৫১টি দুর্ঘটনায় নিহত হন ৫৬ জন ও আহত হন ২৫ জন। মে মাসে ৬১টি দুর্ঘটনায় ৭৩ জন নিহত এবং ২৩ জন আহত হন। জুনে ৫৩টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬০ জন, আহত হন ২৭ জন।

শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে পাঁচ দফা সুপারিশও দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক বিষয় অন্তর্ভুক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় সড়ক চিহ্ন স্থাপন, প্রশিক্ষিত ‘রোড সেফটি গার্ড’-এর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা কমিটি গঠন।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9