৭ মাসের সন্তানকে বাঁচাতে লিভার দিচ্ছেন বাবা, সাহায্য চাইলেন চিকিৎসার জন্য

৩০ জুন ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৬:১৩ PM
বাবা ইমরান হোসেনের কোলে অসুস্থ ছেলেটি

বাবা ইমরান হোসেনের কোলে অসুস্থ ছেলেটি © টিডিসি সম্পাদিত

মাত্র সাত মাস বয়স ছেলের। যে বয়সে মায়ের কোলে হাসি-কান্নায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই গুরুতর লিভারের রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ছোট্ট ইব্রাহিম তাহমিদ বিন ইমরান। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই।

সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হলো—নিজ সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দিতে প্রস্তুত হয়েছেন বাবা মো. ইমরান হোসেন জয়। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এখন শুধু প্রয়োজন অস্ত্রোপচার ও চিকিৎসার বিপুল ব্যয় বহনের অর্থ।

অসহায় বাবা ইমরান হোসেন জয় বলেন, ‘একজন বাবা হিসেবে আমি আমার শরীরের একটি অংশ দিয়েও আমার সন্তানকে বাঁচাতে চাই। কিন্তু অপারেশন ও চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, তা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। প্রতিটি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকার অভাবে চিকিৎসা বিলম্বিত হলে আমার সন্তানের জীবন ঝুঁকিতে পড়বে। এ পর্যন্ত আমার ছেলের পেছনে ১৮ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ১ মাস ধরে আমরা ভারতের চেন্নাই-তে আছি। আরো ৩ মাসের বেশি সময় আমাদের আমাদের এখানে থাকতে হবে।  ’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছেলের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ভেঙে যায়। আমি শুধু চাই, আমার সন্তান আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’

চিকিৎসার প্রথম ধাপের জন্য এখনও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী, বিত্তবান ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনের কাছে সন্তানের জীবন বাঁচাতে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তাদের অন্তত সংবাদটি ছড়িয়ে দেওয়ার এবং শিশুটির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন অসহায় এই বাবা। তার ভাষায়, ‘আপনার একটি শেয়ার, একটি দোয়া কিংবা সামান্য সহযোগিতাও আমার সন্তানের জীবন বাঁচানোর কারণ হতে পারে।’

সহায়তা পাঠানোর মাধ্যম—
ব্যাংক হিসাব:
অ্যাকাউন্টের নাম: MD. IMRAN HOSEN JOY
অ্যাকাউন্ট নম্বর: 1078469040001
ব্যাংক: BRAC Bank PLC
শাখা: Mirpur Section-1 Branch
রাউটিং নম্বর: 060261997
SWIFT Code: BRAKBDDH

মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 01679154708, 01560066772
নগদ: 01779756812
রকেট: 01779756812

মেক্সট স্কলারশিপ নিয়ে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির দুই বান্ধবী
  • ৩০ জুন ২০২৬
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার
  • ৩০ জুন ২০২৬
একই সময়ে একই স্থানে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারি
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসা ২ জনকে গণ…
  • ৩০ জুন ২০২৬
ঢাবির শেখ মুজিবুর রহমানের নাম বদলে হাদির নামে হল চান না রাশ…
  • ৩০ জুন ২০২৬
সংসদে আগামী অর্থবছরের বাজেট পাস
  • ৩০ জুন ২০২৬