২০ হাজার টাকা পুরস্কার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘সি প্রফিশিয়েন্সি কনটেস্ট ২০২৬’

২৭ জুন ২০২৬, ০৩:২২ PM
ভাষাভিত্তিক প্রতিযোগিতা সি প্রফিশিয়েন্সি কনটেস্ট

ভাষাভিত্তিক প্রতিযোগিতা সি প্রফিশিয়েন্সি কনটেস্ট © টিডিসি সম্পাদিত

কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএআইইউএসটি) ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘সি প্রফিশিয়েন্সি কনটেস্ট ২০২৬’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং তাৎক্ষণিক চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিনটি বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এগুলো হলো- গল্প বলা, তাৎক্ষণিক বক্তব্য প্রদান এবং শব্দ অনুমান। গল্প বলার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা তুলে ধরবেন। তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেওয়ার সক্ষমতা যাচাই করা হবে। আর শব্দ অনুমান পর্বে শব্দভাণ্ডার, দলগত সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য মোট ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, এ আয়োজনের সঙ্গে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যম ও শিক্ষা-সহযোগী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, দ্য ডেইলি ক্যাম্পাস, ইনফোগ্রাম, দ্য বেলাইন জার্নাল, জিএসই আইইএলটিএস, সময় টিভি, যমুনা টিভি, ভূঁইয়া কম্পিউটার লিমিটেড (বিসিএল) এবং হাল্ট প্রাইজ বিএআইইউএসটি।

শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, এটি হবে নিজেদের দক্ষতা প্রমাণ, নতুন অভিজ্ঞতা অর্জন এবং ভাষা চর্চায় উৎকর্ষ অর্জনের একটি অনন্য সুযোগ। ‘সি প্রফিশিয়েন্সি কনটেস্ট ২০২৬’-এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ ও জনসমক্ষে বক্তব্য দেওয়ার সক্ষমতা উন্নয়ন, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করা।

চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9