মহিউদ্দিন আহমেদের ওপর হামলার গুজব, জানেন না লেখক নিজে

০৭ জুন ২০২৬, ০১:২৮ PM
মহিউদ্দিন আহমেদ

মহিউদ্দিন আহমেদ © টিডিসি সম্পাদিত

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এটিকে  ‘পুরোপুরি মিথ্যা’ বলে জানিয়েছেন লেখক নিজেই। এমনকি নিজের ওপর হামলার খবর তিনি অন্যদের মাধ্যমে জানতে পেরেছেন বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে মহিউদ্দিন আহমেদ বলেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানালেন, ফেসবুকে কে একটা পোস্ট দিয়ে জানিয়েছে, আমার ওপর নাকি বিএনপির লোকেরা হামলা চালিয়েছে। এক শুভাকাঙ্ক্ষী এটা আমাকে পাঠালেন। সেটি পড়লাম। সেই পোস্টদাতা আমার বন্ধুতালিকায় নেই। সম্ভবত ছিল। ইরিটেটিং কথাবার্তার কারণে হয়তো ব্লক বা আনফ্রেন্ড করে দিয়েছিলাম।

তিনি বলেন, আজ সকালেও হাঁটতে গিয়েছি রবীন্দ্র সরোবরে। ল্যাবরেটরি হাইস্কুলের ছোট ভাইদের সঙ্গে আড্ডাও দিয়েছি। বাসায় ফিরে শুনি এই কাণ্ড। সে যা লিখেছে, তা পুরোপুরি মিথ্যা। কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যগুলো দেখলাম। বুঝতে পারি, আমার লেখাজোখা আর কথাবার্তা হজম করতে না পেরে অনেকেই পাগলা কুকুরের মতো খেপে গেছে।

তিনি আরও বলেন, এসব পড়লেই বুঝতে পারবেন এরা কোন সম্প্রদায়ের কীট। বিশেষ করে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত আমার কলামটি অনেকের বদহজমের কারণ হয়েছে। এদের মন্তব্য, শব্দচয়ন আর ভাষার ব্যবহার দেখলেই বুঝবেন, এদের ন্যূনতম রুচি আর পারিবারিক শিক্ষা নেই। ভাবছি এ নিয়ে কিছু বলব।   

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬