শিক্ষা অধিকার সংসদের জরিপ

বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চান ৬২ শতাংশ শিক্ষার্থী

০৫ জুন ২০২৬, ০৫:৩৯ PM
শিক্ষা বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে  শিক্ষা অধিকার সংসদ

শিক্ষা বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা অধিকার সংসদ © সংগৃহীত

শিক্ষা বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ চান ৬২ শতাংশ শিক্ষার্থী। এছাড়া বাজেট বাস্তবায়ন, প্রাথমিক ও কারিগরি শিক্ষায় অগ্রাধিকারের দাবি জানিয়েছেন তারা। 

আজ শুক্রবার (৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শিক্ষা বাজেট নিয়ে শিক্ষা অধিকার সংসদের জরিপের ফলাফল প্রকাশে এসব তথ্য তুলে ধরা হয়। 

জরিপের ফলাফল তুলে ধরে শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর সহকারী অধ্যাপক জনাব মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, অংশগ্রহণকারী প্রায় ৬২ শতাংশ শিক্ষার্থী মনে করেন শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বা তার বেশি বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। তাদের মতে, বর্তমান বরাদ্দ দেশের শিক্ষার চাহিদা ও উন্নয়ন লক্ষ্যমাত্রার তুলনায় পর্যাপ্ত নয়।

তিনি বলেন, জরিপে দেখা গেছে, শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে বাজেট বরাদ্দের অগ্রাধিকারের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তাদের মতে, শিক্ষার ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষাসহ অন্যান্য স্তরে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাকেও উচ্চ অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা। ভবিষ্যৎ কর্মসংস্থান ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষা এবং STEM শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা বাজেটে এসব খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সবচেয়ে বড় সুপারিশ ছিল দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ। শিক্ষার্থীদের মতে, অবকাঠামো ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও মানসম্মত শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জরিপে শিক্ষা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দুর্নীতি, অপচয়, সঠিক পরিকল্পনার অভাব, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল তদারকির বিষয়গুলো উঠে এসেছে। শিক্ষার্থীরা মনে করেন, কেবল বাজেটের পরিমাণ বৃদ্ধি নয়; বরং বরাদ্দের সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই শিক্ষা খাতে টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

শাহনেওয়াজ খান চন্দন বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি, প্রায় সকল সরকারই শিক্ষা খাতের গুরুত্বে কথা বললে বাজেটে অত্যন্ত নগন্য বরাদ্দ দিয়েছে। জিডিপির হিসেবে এ বরাদ্দ ২ শতাংশ বা তার নিচে নিচে ছিল।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত এ জরিপে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ৬১.১ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ৩৬ শতাংশ।

এসময় শিক্ষা অধিকার সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু সাদাত মো. মোস্তানসির বিল্লাহ, মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক ও মাজহারুল ইসলাম।

ট্যাগ: বাজেট
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9