কোরবানি যোগ্য করতে ছাগলের দাঁত উপড়ে ফেলা হল ডেন্টাল কেয়ারে!

২২ মে ২০২৬, ০২:১৩ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০২:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

পালিত ছাগলটির দাঁত উঠেনি। দাঁত না উঠলে কোরবানি বাজারে ছাগলটি বিক্রি করা যাবে। ছাগলকে কোরবানিযোগ্য করতে ডেন্টাল কেয়ারে নিয়ে উপড়ে ফেলা হয়েছে দাঁত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। 

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পৌরসভার জামে মসজিদ রোড এলাকা থেকে লিটন নামের এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন তারা।

অভিযুক্তরা জানান, ছাগলের দাঁত নড়বড়ে হওয়ায় সেটি তুলে ফেলা হয়েছে এবং পরে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে মানুষের ডেন্টাল চেম্বারে কেন ছাগলের দাঁত তোলা হয়েছে জানতে চাইলে তারা বলেন, এখানে দাঁত তোলা হয় শুনেই এসেছি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয়। কাঁচা দাঁত তুলে পশুর বয়স গোপন করা যেমন প্রতারণা, তেমনি এটি প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। একই সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তুলে আবার মানুষের চিকিৎসা করা হলে তা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়।

আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, আমি উপস্থিত ছিলাম না। আমার প্রতিষ্ঠানের এক কর্মচারী না বুঝে ছাগলের দাঁত তুলে ফেলেছে।

দাঁত তোলার কথা স্বীকার করে রাকিব নামের এক ব্যক্তি বলেন, পরিচিত একজন নিয়ে আসায় দাঁত তুলেছি। তবে এর জন্য কোনো টাকা নেওয়া হয়নি।

ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। 

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage