জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ কারিনা কায়সারের মৃত্যুতে সিটিজেন ইনিশিয়েটিভের শোক

১৭ মে ২০২৬, ১২:১৫ AM
কারিনা কায়সার ও সিটিজেন ইনিশিয়েটিভ

কারিনা কায়সার ও সিটিজেন ইনিশিয়েটিভ © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ। শনিবার এক শোক বিবৃতিতে সংগঠনটি তার মৃত্যুতে সমবেদনা জানায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করে।

বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জাতির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের সময়কালে কারিনা কায়সার নিপীড়ন, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। যখন সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই নীরব ও ফ্যাসিবাদের পক্ষে ছিলেন, তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক পরিসরে কর্তৃত্ববাদের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী অবস্থান নিয়েছিলেন। তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, গণমানুষের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীন মতপ্রকাশের পক্ষে দৃঢ় অবস্থান রাখার কারণে তিনি জুলাইয়ের একজন নির্ভীক কণ্ঠ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।’

সিটিজেন ইনিশিয়েটিভ আরও বলেছে, কারিনা কায়সারের অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রুপ ও অমানবিক আচরণের ঘটনা তারা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘একই সঙ্গে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি, তার অসুস্থতার সময় ফ্যাসিবাদী ও সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রুপ ও অমানবিক হাস্যরস ছড়িয়েছে। একজন অসুস্থ মানুষকে নিয়েও যে ঘৃণা, বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসার চর্চা করা হয়েছে, তা মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এই ধরনের অমানবিক আচরণ শুধু নিন্দনীয়ই নয়, একইসাথে তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনটির অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।’

সংগঠনটি মনে করে, কারিনা কায়সারের সাহসী অবস্থান ও মানবিক কণ্ঠ ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9