বাজেটে শিক্ষা খাত নিয়ে শিক্ষার্থীদের মতামত জানাবে শিক্ষা অধিকার সংসদ

১২ মে ২০২৬, ০৫:৪৫ PM
শিক্ষা অধিকার সংসদ-এর লোগো

শিক্ষা অধিকার সংসদ-এর লোগো © টিডিসি

দেশের শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ, বরাদ্দের সঠিক বাস্তবায়ন এবং একটি ভবিষ্যৎমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তরুণ শিক্ষার্থীদের মতামত নিয়ে জরিপ করছে শিক্ষা অধিকার সংসদ। বর্তমান শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈষম্য হ্রাসের উপায় খুঁজতে দেশের তরুণ শিক্ষার্থীদের সরাসরি মতামত সংগ্রহের জন্য অনলাইন জরিপ পরিচালনা করছে সংগঠনটি।

শিক্ষা অধিকার সংসদ জানিয়েছে, এই জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর সুপারিশমালা তৈরি করা হবে। জরিপটি মূলত শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, আধুনিক শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য হ্রাস এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

সংগঠনটির মতে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত এই বাস্তবধর্মী মতামতগুলো যথাযথ বিশ্লেষণের মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট নীতি-নির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত চাহিদার প্রতিফলন ঘটার সুযোগ তৈরি হবে।

একটি শিক্ষাবান্ধব ও আধুনিক বাংলাদেশ গঠনে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে এই জরিপে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। জরিপে অংশগ্রহণের লিংক: https://forms.gle/QRrXP4YAAFxf6ApE8 তরুণ প্রজন্মের এই মূল্যবান মতামতই আগামীর শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হবে বলে বিশ্বাস করে ‘শিক্ষা অধিকার সংসদ’।

ট্যাগ: বাজেট
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9