চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ

০৬ মে ২০২৬, ০৭:০০ PM
মাসুদ আলম

মাসুদ আলম © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বদলি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। দায়িত্ব পালনের ধারাবাহিকতা ও প্রয়োজনের ভিত্তিতে যেকোনো পুলিশ সদস্যকে যেকোনো স্থানে বদলি করা হয়ে থাকে, এটাই প্রচলিত নিয়ম।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তার পৈত্রিক নিবাস বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা সম্পন্ন করেছেন। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনাম অর্জন করেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা— 'যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়। 

তবে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে পুলিশের বল প্রয়োগের ঘটনার জন্য তিনি কিছুটা সমালোচিতও হন। 

রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন। 

 

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬