হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ PM
প্রতীক ইজাজ ও মুজাহিদ শুভ

প্রতীক ইজাজ ও মুজাহিদ শুভ © সংগৃহীত ও সম্পাদিত

দেশের স্বাস্থ্যখাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুজাহিদুল ইসলাম শুভ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (সিটিজেননিউজ ২৪) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান), যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টিভি), কোষাধ্যক্ষ আজাদুল ইসলাম আদনান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাহমুদল হাসান (কালবেলা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং নেসার উদ্দিন আহাম্মদ।

সংগঠনটি জানিয়েছে, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এই ভোটের আয়োজন করে। এতে চেয়ারম্যান হিসেবে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবুল খায়ের। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের সিনিয়র সদস্য মনিরুজ্জান উজ্জ্বল এবং কবির আহমেদ খান।
 
এর আগে বিএইচআরএফের সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্যখাতের জটিলতা, নীতিগত সংকট এবং জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে বিএইচআরএফ স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ আশাবাদ ব্যক্ত করেন তারা।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9