রাজধানীতে আবার ভূমিকম্প

২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও আশপাশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা, নরসিংদীসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। 

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একে সাইমুম বলেন, বিকেলে ৪টা ১৬ মিনিটের দিকে সবুজবাগ, নন্দীপাড়া, দক্ষিন বনশ্রী এরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তর বাড্ডায় অবস্থারনত আব্দুর রহমান নামে একজন জানান, আমি উত্তর বাড্ডায় আছি। সেখানে ভূমিকম্প অনুভব করেছি।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী।

উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবাররের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ। পরদিন শনিবার পরপর সন্ধ্যায় দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭, যা অনুভূত হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়। এর ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬