হাসিনাকে নিয়ে স্নিগ্ধের দেওয়া স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

১২ নভেম্বর ২০২৫, ০৩:২৯ PM
মেহের আফরোজ শাওন ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মেহের আফরোজ শাওন ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © টিডিসি সম্পাদিত

সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টির ব্যাখ্যা দিতে মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন স্নিগ্ধ। তার এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

স্নিগ্ধের দেওয়া স্ট্যাটাস শেয়ার করে শাওন লেখেন, ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।’

এর আগে, স্নিগ্ধ তার স্ট্যাটাসে লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের।

তিনি লেখেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণা থেকেই আসে।

তিনি আরও লেখেন, ‘এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’

কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950