চার দিনের সফরে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে

০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ PM
পাকিস্তানের রণতরি পিএনএস সাইফ

পাকিস্তানের রণতরি পিএনএস সাইফ © বাংলাদেশ নৌবাহিনী

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। আজ শনিবার (৮ই নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আগত জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

অভ্যর্থনায় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।  এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'বানৌজা স্বাধীনতা' তাদের অভ্যর্থনা জানায়।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন।

এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১২ই নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9