সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ PM
সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা

সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা © ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ছিদ্দিক হোসেনের মালিকানাধীন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সড়কের খারাপ অবস্থার কারণে একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও অন্যটি স্টেশনে ফিরে আসে।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির একটি টিনশেড ঘরের দুইটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া পাশের আরেকটি কক্ষের বেশিরভাগ অংশ এবং অন্য একটি কক্ষ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক বলেন, `আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে কক্ষগুলোর ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।'

ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সড়কের অবস্থা খারাপ হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও অন্যটি স্টেশনে ফিরে আসে।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী যারা

ফায়ার সার্ভিস আরও জানায়, এ অগ্নিকাণ্ডের ওই বাড়ির একটি টিনসেড ঘরের ২টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়াও পাশের আরো একটি কক্ষের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং অন্য একটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। তবে কক্ষ গুলোর ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। আমরা ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬