পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ PM
চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ © সংগৃহীত

শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও যাকাত কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৭ মিনিটে গ্রহণ শুরু হয়, রাত ১০টা ১২ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং রাত ১১টা ৫৭ মিনিটে শেষ হবে।

 চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬