বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে নির্বাচন দাবি অভিভাবক ঐক্য ফোরামের

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ PM
অভিভাবক ঐক্য ফোরাম

অভিভাবক ঐক্য ফোরাম © লোগো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা) পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) সংক্রান্ত প্রবিধানমালায় সভাপতি পদে অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচন দাবি করেছে শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ফোরামের সভাপতি আলহাজ মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি সংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে। প্রকাশিত এই গেজেটে ম্যানেজিং কমিটির প্রবিধানমালায় 'সভাপতি পদ' মনোনীত রেখে শুধুমাত্র চাকরিজীবীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, গেজেটে সিদ্ধান্তটি অগ্রহণযোগ্য। সভাপতি পদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন দিতে হবে এবং আইনজীবী, বুদ্ধিজীবী,সমাজসেবী, শিল্পপতি ও ব্যবসায়ীদেরকে সভাপতি পদের জন্য অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া ওই গেজেটে ম্যানেজিং কমিটি যদি অনিয়ম দুর্নীতি করে সেজন্য 'শাস্তি'র বিধান রাখা হয়নি। 

‘‘বিগত রাজনৈতিক দলের সরকারগুলোর আমলে ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যরা অবৈধ ভর্তি, নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের নামে নানাবিধ বাণিজ্য চালিয়ে শত শত কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করলেও প্রবিধানমালায় শাস্তির বিধান না থাকায় তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় বা কোন মামলা দাখিল করা যায়নি। একই কায়দায় সারা দেশে চলমান এডহক কমিটি বিভিন্ন খাত দেখিয়ে লুটপাট ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর কোন ব্যবস্থা নেই।’’

বিবৃতিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির প্রবিধানমালায় সভাপতিসহ সদস্যদেরকেও শাস্তির আওতায় আনার জন্যই শাস্তির বিধান সংযোজন করা জরুরি। পাশাপাশি সারাদেশে চলমান এডহক কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬