রাজধানীতে দুই সাংবাদিকের ওপর হামলা

৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৪৭ PM
রেদওয়ানুল হক ও এ জেড ভূঁইয়া আনাস

রেদওয়ানুল হক ও এ জেড ভূঁইয়া আনাস © সংগৃ হীত

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা হলেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

ভুক্তভোগী রেদওয়ানুল জানান, তিনি ও আনাস ভাবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আলী নামে এক ব্যক্তি সেখানে আসেন এবং তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর সেই ব্যক্তি চড়াও হন।

এরপর আরও ৮ থেকে ১০ জন এসে তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় তিনি হাতে, মাথায়, পিঠে আঘাত পেয়েছেন। তবে এখনো হাসপাতালে যেতে পারেননি। ঘটনার বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে মতিঝিল থানার দুজন সদস্য পৌঁছেছেন। কিন্তু সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন হওয়ায় এখনো কাউকে তারা আটক করতে পারেননি। 

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনকে ফোন করা হলে তিনি বলেন, আমি ঘটনাটা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনে আরো ফোর্স পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, আলী এলাকার সন্ত্রাসী। তিনি এলাকায় বিভিন্ন অপরাধ করে থাকেন। ক্ষমতার দাপট দেখাতে তিনি সেখান থেকে তাদেরকে সরে যেতে বলেন এবং তারা সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9