‘বঙ্গবন্ধুর জন্য ২ বার খতম দিয়েছি’ বলা যুবকের স্ত্রী বললেন ‘মিথ্যা কথা, সারাবছর কোরআন পড়ার খবরই নেই’

১৫ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসা যুবক বাধার সম্মুখীন হন

ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসা যুবক বাধার সম্মুখীন হন © ভিডিও থেকে নেওয়া

১৫ আগস্ট আওয়ামী লীগ পালিত শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে স্বপরিবারে আসেন মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবক। কিন্তু পুলিশি বাধায় তিনি তা করতে পারেননি। এ কাজে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এসময় নিজ স্ত্রীরই তোপের মুখে পড়েছেন এ মাওলানা।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ব্যর্থ হওয়া এ যুবক সাংবাদিকদেরকে বলছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালবাসি। আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি।

এসময় তার স্ত্রী বলেন, এর (ওয়ালিউল্লাহ) মাথায় সমস্যা। সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? ডাহা মিথ্যা কখা, সারাবছর কোরআন খতমের কোনো খবরই নাই। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কী এগুলো (মাইক্রোফোন) সরাবেন? নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন?

এরপর ওয়ালিউল্লাহ বলেন, আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও তার বাড়ি জেয়ারত করতে ঢুকতে চাইলে পুলিশ ঢুকতে দেয়নি। তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালবাসি। খুব খারাপ লাগতেছে আমার।

এসময় তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন, আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে। পরে তিনি রিকশা থেকে নেমেই যান।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950