হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য বিদায়ে মুখরিত এএইচজেডের প্রি-ডিপারচার অনুষ্ঠান

১৩ আগস্ট ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
এএইচজেডের প্রি-ডিপারচার ইভেন্ট

এএইচজেডের প্রি-ডিপারচার ইভেন্ট © সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এএইচজেডের প্রি-ডিপারচার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে অবস্থিত শুটিং ক্লাবে ইউকেতে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে যোগ হয় এক ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ওয়াহিদ জামান (কান্ট্রি ম্যানেজার অফ বাংলাদেশ) এবং মাহফুজ কুশল (রিজিওনাল মার্কেটিং হেড)। এর পাশাপাশি ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয় যেখানে সৌভাগ্যবান শিক্ষার্থীরা বিভিন্ন আকর্ষণীয় গিফট গ্রহণ করেন।

ব্যতিক্রমী এ অনুষ্ঠান প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় যারা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার জন্য এএইচজেডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি গুলোতে তাদের এডমিশন কনফার্ম করেছে। এই প্রি-ডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সজ্জিত করা হয়েছিল। ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছিল যা শিক্ষার্থীদের জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আত্মবিশ্বাসের জোগান দিয়েছে।

এএইচজেড পরিবার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। সেই সাথে উচ্চশিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং বিশ্বাসের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। গোলাম মর্তুজা, সিইও, এএইচজেড অ্যাসোসিয়েটস, লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ, ও শুভেচ্ছা জানান।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950