কক্সবাজার নয়, ওয়াশিংটন ডিসিতে পিটার হাস

০৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM
পিটার হাস

পিটার হাস © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে এই তথ্য একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করা হয়েছে। 

এর আগে সকালে পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।  এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।

পরে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দলের নেতাদের কক্সবাজার যাওয়ার কারণ জানান।

বিকেলে পাঠানো সেই বার্তায় মুশফিক উস সালেহীন জানান, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এনসিপি'র ৩ জন আমন্ত্রণ পেয়েছেন। সেখানে যোগ দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। লিঁয়াজো কমিটির অংশ হিসেবে এই উপদেষ্টা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমন্ত্রণ পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে দাওয়াত পেয়েছেন হাতেগোনা কয়েকজন। স্থান সংকুলান হবে না দেখে নাকি সবাইকে দাওয়াত দেয়া হয়নি। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আছেন, কিন্তু অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে যোগ দেয়া তারা সমীচীন মনে করেননি। 

এনসিপির এই নেতা জানান, ‘এক মাসে পুরো দেশে প্রায় ৮ হাজার কি.মি ঘুরতে গিয়ে শেষের দিকে আমরা অনেকেই অসুস্থ হয়ে যাই। হাসনাত একটু বেশিই অসুস্থ হয়, যেটা নিয়ে নিউজও হয়েছে। জ্বর, ঠাণ্ডা, কাশিতে ভুগেছে সারজিসও। ৩০ দিনে পুরো দেশে পদযাত্রা ও অগণিত সমাবেশ শেষ করে দুটো দিন এই ওয়েদারে কেউ যদি সমুদ্র পাড়ে ঘুরতে যায়, সেটা কি খুব অস্বাভাবিক? ৫ আগস্টেই, কারণ সরকারি অব্যবস্থাপনার কারণে আজকের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ পাননি কেউ কেউ, যোগদান করা থেকে বিরত থাকছেন বাকিরা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9