৫৫০ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন ভারতীয় বৃত্তি 

২৯ জুলাই ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা © সংগৃহীত

চলতি বছর ৫৫০ বাংলাদেশি শিক্ষার্থী ভারতে উচ্চশিক্ষার জন্য  ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, আইসিসিআর বৃত্তি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার আওতায় মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পান।

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9