রাতেই আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

২২ জুলাই ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:২৬ PM
বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে

বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধদের উন্নত চিকিৎসা দিতে রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে তারা ঢাকায় এসে পৌঁছাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। তারা বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

তিনি আরও বলেন, গতকাল দুপুরে দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন। যে কোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ডাক্তার নার্স কিংবা সংশ্লিষ্ট কারো কোনো ধরনের অবহেলা অথবা শৈথিল্য মেনে নেওয়া হবে না। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬